নিজস্ব প্রতিবেদক | ০১:১৬ এএম, ২০২০-১২-৩১
গণতন্ত্র হত্যা দিবসে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে এগারোটার সময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শাহআলমের নেতৃত্বে পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুননির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা বাজার ঘুরে এসে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী শাহআলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার,সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে বলেন, একটি চক্র দেশকে ষড়যন্ত্রের মাধ্যমে অবনতির দিকে নিয়ে যাচ্ছে যার কাছ থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়া দরকার। যারা বাংলার মাটিতে ষড়যন্ত্র করে ৩০ লক্ষ শহীদদের মাটিতে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে তাদের সকল চক্রান্ত দুমড়ে মুছে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তবেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে। তাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে দেশ সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited